শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

সভাপতি তৌহিদ ও সম্পাদক মাহাবুব
  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৫ ইং
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা সভাপতি এবং বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকার বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তৌহিদ উদ দৌলা রেজা। অনুষ্ঠানে বাৎসরিক আয়-ব্যয়ের হিসেব দাখিল করা হয় এবং ৬ জনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়। এরপর সর্বসম্মতিক্রমে বিগত কমিটিকে পুনরায় দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি হিসেবে মজনুর রহমান আকাশ (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম (দৈনিক ভোরের ডাক), কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন (বাংলাদেশ বার্তা), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু এবং কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সিনিয়র সাংবাদিক ও দেশের কণ্ঠ প্রতিনিধি নুহু বাঙালি, এনটিভির প্রতিনিধি রেজ আন উল বাশার তাপস, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রাজিবুল হক সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, সাংবাদিক এস এম রফিকুল আলম বকুল, সোহেল রানা বাবু, মীর শামীম ও শাহীন আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন