মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
গাংনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে বাঁশ ব্যবসায়ী খাইরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ৪-৫ জনের একটি ডাকাত দল তার ঘরে ঢুকে বালিশের নিচে রাখা ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নেয়।


ভুক্তভোগী খাইরুল ইসলাম জানান, বাঁশ বিক্রির টাকা তিনি বালিশের নিচে রেখে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাতের আঁধারে ডাকাত দল ঘরে ঢুকে ছুরি দেখিয়ে তাকে ভয়-ভীতি দেখায় এবং বালিশের নিচ থেকে টাকা নিয়ে নেয়। তিনি দাবি করেন, ডাকাতদের একজনের মুখ থেকে মুখোশ খুলে গেলে তিনি তাকে চিনে ফেলেন। তার ভাষ্যমতে, ওই ব্যক্তি একই উপজেলার খড়মপুর গ্রামের কুরবান আলী। ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী একজন ডাকাতকে শনাক্ত করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ