সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

রহস্যময় বার্তায় উত্তেজনা, আতঙ্কিত স্থানীয়রা
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে বিএনপির অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও একটি উস্কানিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে নওদা বাজারের বিএনপি কার্যালয়ের সামনে একটি লাল টেপ ও একটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি এবং একটি চিরকুট উদ্ধার করে।


উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল- ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কী হয়েছে, জায়গার মাল জায়গায় বসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’ এসআই আব্দুল করিম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি এবং একটি চিরকুট উদ্ধার করেছি। এগুলো পরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী