শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তিন দিনব্যাপী আম মেলার সমাপনী

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
মেহেরপুরে তিন দিনব্যাপী আম মেলার সমাপনী

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী আম মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলম।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেনকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মণ্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন, এআইও সাহাদুল ইসলাম এবং আম চাষি সাইদুর রহমান শাহীন প্রমুখ। পরে আম মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে এস আর এগ্রো-এর সাইদুর রহমান, দ্বিতীয় স্থান লাভ করে মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তৃতীয় হয় মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন