সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অধ্যক্ষের বিরুদ্ধে ভাতা আত্মসাৎ ও যোগ্যতা জালিয়াতির অভিযোগ

গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান
  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
অধ্যক্ষের বিরুদ্ধে ভাতা আত্মসাৎ ও যোগ্যতা জালিয়াতির অভিযোগ

সরকারি বেতন-ভাতা আত্মসাৎ, বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ এবং কলেজ মার্কেটের ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদের নেতৃত্বে একটি টিম কলেজে উপস্থিত হয়ে এ অভিযানে পরিচালনা করেন।


অভিযানে উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামসহ তিন সদস্য বিশিষ্ট একটি টিম অংশ নেন। তারা কলেজের নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই করেন, কলেজ মার্কেটের দোকান মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন। এসময় প্রিন্সিপাল খোরশেদ আলী কলেজে না থাকায় দুদক কর্মকর্তারা মুঠোফোনে তার নিকট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।


ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা শেষে কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে অধ্যক্ষ পদে নিয়োগ লাভ এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযানের নিমিত্তে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, কলেজ মার্কেট ভাড়া ও পুকুর লিজের বিল ভাউচার এবং প্রিন্সিপালের সার্টিফিকেট ও জন্ম সনদ তাৎক্ষণিক আমাদের দেখাতে পারেননি। সকল তথ্য পেলে আমরা কমিশন বরাবর আবেদন দাখিল করব। এরপর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী