মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ক সভা

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
মেহেরপুরে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ক সভা
মেহেরপুরে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ. কে.এম. আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহারিয়ার শাইলা জামান, মেডিকেল অফিসার ডা. মো. ইনজামামুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় ডেঙ্গু ও করোনা সংক্রমণরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযান, চিকিৎসা প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ডেঙ্গু ও করোনা উভয় রোগই জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ দুটির প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী