সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেনসিডিল ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২৫ ইং
দর্শনায় ফেনসিডিল ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ রুবিনা খাতুন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা উদ্ধার করা হয়। রুবিনা খাতুন দর্শনার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার আবু ছদ্দির মেয়ে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী