সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা


চুয়াডাঙ্গায় রুকন প্রার্থীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে জেলা প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক উপস্থিত থেকে রুকন প্রার্থীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


তিনি বলেন, ‘জামায়াতের মূল জনশক্তি হলো রুকন। আপনারা রুকনিয়াত অর্জনের পথে। এখন থেকে আপনারা যা করবেন, সবকিছুই হতে হবে ইসলাম অনুযায়ী। মহান আল্লাহর সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী সারা দেশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’


কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি বিলাল হুসাইন, দর্শনা প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, আলমডাঙ্গা পৌর প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা শফী উদ্দিন, জীবননগর উপজেলা প্রশিক্ষণ সভাপতি মাওলানা সাইদুল ইসলামসহ রুকন প্রার্থীরা।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী