সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২৫ ইং
মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মাসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর হাসপাতাল গেটের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিফের নেতৃত্বে মানববন্ধন অন্যদের মধ্যে সহসভাপতি রাকিবুল হাসান রন, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেণ্টু, বাবর আলী,কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী