সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রী নিয়ে উধাও বিএনপি নেতা!

নারী কেলেঙ্কারিতে ফের বিতর্কে আবুল বাশার
  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৫ ইং
জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রী নিয়ে উধাও বিএনপি নেতা! ছবির ক্যাপশন: বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল বাশার

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল বাশার (৫৫) ফের বিতর্কের জন্ম দিয়েছেন। তার বিরুদ্ধে এবার এক সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সেনা সদস্য কাশেম আলী জীবননগর থানায় আবুল বাশার ও সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁকা মাঠপাড়া এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য কাশেম আলীর স্ত্রী রোকেয়া বেগমের (৩৫) সঙ্গে আবুল বাশারের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি জানতে পেরে একাধিকবার কাশেম আলী আবুল বাশারকে নিষেধ করলেও তিনি কর্ণপাত করেননি। বরং অবশেষে রোকেয়াকে ফুঁঁসলিয়ে নিয়ে যান তিনি।


কাশেম আলী অভিযোগে বলেন, ‘আমার স্ত্রীকে ফঁসলিয়ে নিয়ে গেছে আবুল বাশার। তার সঙ্গে আমার রিটায়ারমেন্টের নগদ ৫ লাখ টাকা এবং ৭ ভরি স্বর্ণালঙ্কারও ছিল। আমি এসব ফেরত পেতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’


তথ্য অনুসন্ধানে জানা যায়, কয়েক মাস আগে বাঁকা ইউনিয়নে সার কেলেঙ্কারির ঘটনায় দলীয় পদ হারান আবুল বাশার। তখন থেকেই তিনি পদবিহীন নেতা হিসেবে পরিচিত। এবার নারী কেলেঙ্কারির ঘটনায় ফের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এ বিষয়ে যোগাযোগের জন্য আবুল বাশারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আবুল বাশারের বিরুদ্ধে এক সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী