সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আমির মাহের আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু। 


সভায় ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিরা গত এপ্রিল মাসের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। রির্পোট পর্যালোচনা করেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু। তিনি বলেন, পৌর শাখার প্রতিটি ওয়ার্ডে ভোট কেন্দ্র ভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে এবং সেই সাথে জামায়াতের নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা ছাড়াও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে হবে


সভায় পৌর শাখার সাবেক আমির মীর আব্দুল জলিল, পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, আশকার আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শফীউদ্দিন, গোলাম রহমান বাবলু, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত উল্লাহ, প্রভাষক মোশাররফ হোসাইন, প্রভাষক আ. রহমান, আ. কুদ্দুস, আ. লতিফ, সামসুল আরেফিন রিপন, হায়াত আলউ, আব্দুল মান্নান, মাওলানা আবু হানিফ, মাওলানা গোলাম  মুক্তাদির, মাওলানা হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী