সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ছাগল পালন ও রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
দর্শনায় ছাগল পালন ও রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

দর্শনায় মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের জন্য দিনব্যাপী ছাগল পালন ও রোগ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী। দর্শনা পৌর এলাকার ১৮ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজার মকবুল হোসেন এবং মাঠকর্মী জিল্লুর রহমান।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী