বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
গাংনীতে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: গাংনীতে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন ‘স্টিয়ারিং গাড়ির’ ধাক্কায় তাসনিমা খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজিপুর খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসনিমা খাতুন কাজিপুর বর্ডারপাড়ার জয়নাল হোসেনের মেয়ে।


প্রত্যক্ষদর্শী জুলহাস জানান, শিশুটি তার মায়ের সঙ্গে মামার বাড়ি খন্দকারপাড়ায় বেড়াতে আসে। পরে মামা আবু তাহেরের দোকান থেকে মিষ্টি নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির স্টিয়ারিং গাড়িটি তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহনের দৌরাত্ম্যের কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা