সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন: আটক

চুাডাঙ্গার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক পাচারকারীকে আটক করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার মো. আবেদ আলীর ছেলে মো. মামুন আলী (৩৩) ও একই গ্রামের মৃত শরমান দফাদারের ছেলে মো. রুহুল (৩০)।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী