বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
মেহেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: জন্মবার্ষিকী পালিত

মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ও মাসিক সাহিত্য বাসর উপলক্ষ্যে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরপুর প্রেসক্লাবের অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন।


বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নুরুল আহমেদ, রফিকুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল চক্রবর্তী, সংগঠনের নাট্য সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক মিনা পারভিন, কবি সাদিকুজ্জামান সেন্টু প্রমুখ।


সংগঠনের সাধারণ সম্পাদক মেহের আমজাদের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন করেন কবি এস এম এ মান্নান, আবুল লায়েস লাভলু, বাঁশরি মোহন দাস, শহিদুল ইসলাম কানান, ফাতেমা ফিরোজ, রফিকুল ইসলাম, আবুল হাশেম, মহিবুল ইসলাম, বদরুদ্দোজা বিশ্বাস, শফিকুজ্জামান সেন্টু, ঐশী, রাইসা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা