মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেহালা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতির পদত্যাগ

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৫ ইং
জেহালা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতির পদত্যাগ ছবির ক্যাপশন: জেহালা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতির পদত্যাগ

আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইদুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র সূত্রে জানা যায়, জেহালা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুর রহমান দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবির জেহালা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন বলে জানা যায়। আলমডাঙ্গা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি বরাবর দাখিলকৃত পদত্যাগপত্রে জেহালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও জেহালা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারিকে অনুলিপি প্রদান করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী