বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৫ ইং
দর্শনায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে দর্শনায় ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দর্শনা মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জুবায়ের বিন আব্দুল খালেক। দোয়া পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন দর্শনা পৌর ওলামা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহম্মেদ, ইসলাম বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, ওলামা পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা ইউনুস, সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, প্রচার সম্পাদক হাফেজ আবদুল্লাহ আল মামুন।
বক্তারা অবিলম্বে ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। এছাড়া ভারতে মুসলিমদের উপর মোদি সরকারের বর্বরতা বন্ধ করতে কঠোর হুশিয়ারি দেন।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা