মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অমর একুশে ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
অমর একুশে ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন। রাষ্ট্রভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীর সারি দেখা যায় কেন্দ্রীয় শহিদ মিনারে। ১২টা ১ মিনিটে শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে শুরু হয় একুশের প্রথম প্রহর। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা।

``

তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বাংলা বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জুলাই গণ অভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের উৎসর্গ করে এ বছর অমর একুশে বইমেলার এ থিম নির্ধারণ করা হয়েছে। ছাত্র-জনতার এ অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগের চেতনা বইমেলার সর্বত্র প্রতিফলিত হবে।

প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, তারপর পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, পিপিএম-সেবা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শহিদবেদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা, স্বাস্থ্য বিভাগের পক্ষে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ শিক্ষকদের সাথে নিয়ে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের কয়েকজনকে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। তবে তাদের মধ্যে শৃঙ্খলা ছিল না। এছাড়াও জেলা পরিষদ, চুয়াডাঙ্গা পৌরসভা, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক বিভাগ, জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গা টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, আনসার বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

``


এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচি শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

``

চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ।

``

এদিকে, একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সোহেল রানা ডালিম, রুদ্র রাসেল, সার্কুলেশন সহকারী পারভেজ, পলক, নাজমুলসহ সমীকরণ পরিবার।

``

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আলোচনা সভা ও পুষ্পার্ঘ্য অর্পণ:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আলোচনা সভা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি। প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম, কার্যনির্বাহী সদস্য শাহ আলম সনি, সদস্য মফিজ জোয়ার্দার, জামান আখতার, হুসাইন মালিক, মেহেরাব্বিন সানভী ও সামসুজ্জোহা রানা। সভা শেষে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

``


চুয়াডাঙ্গায় যেভাবে পালিত হবে দিনটি:
২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হবে। আজ সারাদিন জাতীয় পতাকা (সঠিক মাপ ও রঙের) অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক উপ-কমিটি ও শিল্পকলা এলাডেমির বাস্তবায়নে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০টা থেকে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাদ যোহর/সুবিধামতো সময়ে জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও জেলা তথ্য অফিসের বাস্তবায়নে সুবিধামত সময়ে শহিদ হাসান চত্বরে ভ্রাম্যমাণ সংঙ্গীতানুষ্ঠান ও হাসান চত্বর, একাডেমি মোড়, চাঁদমারী মাঠ এবং কেন্দ্রীয় শহিদ মিনারে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

``


আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজ পুস্পস্তবক অর্পন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক প্রদান পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ।
উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। আলমডাঙ্গা সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ ড. মফিজুর রহমান, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষে আক্তার হোসেন ও জিল্লুর রহমান পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া আলমডাঙ্গা বণিক সমিতি, আলমডাঙ্গা প্রেসক্লাব, আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি, জাসদ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎ সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পন করে।
দামুড়হুদা:
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় দামুড়হুদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদদের স্মরণে উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে দামুড়হুদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রথমে দামুড়হুদা উপজেলা প্রশাসন, দামুড়হুদা উপজেলা বিএনপি, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, দামুড়হুদা প্রেসক্লাব, ফাস্ট মাল্টিমিডিয়া, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে আগে থেকেই বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পালিত হয়। যেখানে উপস্থিত সবাই ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার নিলিমা আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।
মুজিবনগর:
মুজিবনগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মুজিবনগর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি মো. মিজানুর রহমান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুজিবনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, মুজিবনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকু, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে আহ্বায়ক লিংকন, উপজেলা জাসাসের সভাপতি ও সংগীত শিল্পী জুলফিক্কার আলী হেলাল, সাবেক স্বেচ্ছাসেবক দলের জেলা সহসভাপতি এম এম সালাউদ্দীন, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডারে পক্ষে আলহাজ আহসান আলী, উপজেলা আনসার ভিডিপির পক্ষে টিআই মানিক, মুজিবনগর উপজেলা সমাজসেবার পক্ষে অফিসার মাহাবুবুল হক, মেহেরপুর ‘গুডনেইবারস বাংলাদেশ মুজিবনগর সিডিপি’র পক্ষে ম্যানেজার জিএনবি বিপুল রেমা, কারিতাস এরিয়া’র পে ম্যানেজার জেমস ইব্রীয় খান, পক্ষে মি: লিটন মন্ডল, মুজিবনগর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলহাজ ওমর ফারুক প্রিন্স পুষ্পার্ঘ অর্পন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী