মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সাবেক ডিসি গোপাল চন্দ্র দাশসহ রাতের ভোটের কারিগর ডিসিরা ওএসডি

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গার সাবেক ডিসি গোপাল চন্দ্র দাশসহ রাতের ভোটের কারিগর ডিসিরা ওএসডি

২০১৮ সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমলের বহুল আলোচিত বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৪৫ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করা হয়েছে। এর মধ্যে আগে ১২ জন ডিসিকে ওএসডি করা হয়েছিল। এবার চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাশ, মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক ড. আতাউল গনিসহ ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে। তারা দিনের ভোট রাতে করাসহ গুরুতর অভিযোগ প্রমাণ পাওয়ায় বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণারয় থেকে এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সকল কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

জানা গেছে,গত ২০১৮ সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার গুরুতর অভিযোগ রয়েছে। দিনের ভোট আগের রাতে সম্পন্ন করায় সহায়তা করেছিলেন তখনকার রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকরা (ডিসি)। দীর্ঘ ৫ বছর ৮ মাস পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলেও গত কয়েক মাস ধরে ওইসব ডিসিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থাই নিতে পারেনি। গত ৬ মাস তারা প্রশাসনের সর্বত্র দাপিয়ে দায়িত্ব পালন করেছে। স্বৈরাচারের অপমানজনক বিদায়ের পর কিছু সময় তারা আতঙ্কিত থাকলেও বর্তমানে ফুরফুরে মেজাজে অফিস করেছেন। প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, রাতে ভোট সম্পন্ন করা ডিসিরা দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করেছেন। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদীদের সর্বাত্মক সহায়তা করেছেন। স্বৈরাচারের ক্ষমতা প্রলম্বিত করতে তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলো। এত কিছুর পরও প্রশাসনে তাদের সুদৃঢ় অবস্থান নিয়ে স্বৈরাচারের রোষানলে পড়া বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়ে চলছিল। দুর্নীতিবাজদের ক্ষমতা টিকিয়ে রাখার বিনিময়ে তারা পদোন্নতি এবং প্রাইজ-পোস্টিং পেয়েছেন। হয়েছেন আর্থিকভাবে লাভবান। এছাড়া বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও তাদের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহী অপরাধ করেছে। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সময়ের দাবি।

গতকাল ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্ম সচিব) কাজী এমদাদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম প্রধান মোছা. সুলতানা পারভীন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. আলী আকবর, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক এস এম অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মো. মাসুদ আলম ছিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আবদুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবীর মুরাদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিচালক মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক মঈন উল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব এস এম আবদুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য কে এম কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মো. মাহমুদুল আলম ও একই প্রতিষ্ঠানের পরিচালক হায়াত-উদ-দৌলা খাঁন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী