মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নূরুল হাসান

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নূরুল হাসান

চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা আনসার ও ভিডিপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্ত করে এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী বিএএম।

``

প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী বিএএম বলেন, ‘একটি পক্ষ দেশের সব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লুট করে গেছে। তিলে তিলে ধ্বংস করেছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে।’ তিনি আরও বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে দেশের কথা চিন্তা করতে হবে। দেশের ভালো হয়, এ ধরনের কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনারা আইনশৃঙ্খরা রক্ষায় যে কাজ করছেন, আমরা সত্যিই আপনাদের নিয়ে গর্ববোধ করি। এখানে আসার পর দুর্গাপূজায় আপনাদের অবদান সবথেকে বেশি ছিল। আপনারা নিজেদের আত্মউন্নয়নে, সামাজিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, চোরাচালানের বিরুদ্ধে ভূমিকা রাখেন, সহযোগিতা করেন।’

``

চুয়াডাঙ্গা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট ফারুক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট মো. মিজানুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা এনএসআই-এর উপ-পরিচালক শামসুল ইসলাম।

সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক তানিয়া ফেরদৌসের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন সার্কেল এডজুডেন্ট আবুল হাসনাত মো. লতিফুল আলম। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩০ জন আনসার ভিডিপি সদস্যের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী