সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জমকালো আয়োজনের এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ।

এরপর দিনব্যাপী অনুষ্ঠিত ৪৯টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কেতকি ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর আহ্বায়ক ফরহাদ উদ্দীন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইয়াজিদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৪৯টি ইভেন্ট পরিচালনা করেন ইসলাম রকিব, হাফিজুর রহমান ও আব্দুল হাই।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী