সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সামনে রেখে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় ছাত্রদের ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় গত সোমবার রাত ১০টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। আরও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), এনডিসি, সহকারী কমিশনারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।

ভলিবল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন এককে তামিম চ্যাম্পিয়ন ও মাহফুজ রানার্স আপ হন। ব্যাডমিন্টন দ্বৈতে শোভন ও রিগ্যান চ্যাম্পিয়ন, এবং সোহান ও ইজাজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানসহ অতিথিরা বিভিন্ন কর্মকর্তারা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী