মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর রায়পুরে কম্বল বিতরণকালে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২৫ ইং
জীবননগর রায়পুরে কম্বল বিতরণকালে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের সনাতন ধর্মের ‘আদিবাসী’ সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভেকেট রুহুল আমিন। গতকাল বুধবার দুপুরে ‘আদিবাসী’ মহল্লায় উপস্থিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে জেলা আমির রুহুল আমিন বলেন, ইসলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সকল মানুষের অধিকার সমান। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের আপামর জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে। সমাজের সকল স্তরে ন্যায়ভিত্তিক অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, সেটা তার হাতে পৌঁছে দেওয়া হবে। এ জন্য কোনো নেতার দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হবে না। তিনি আরও বলেন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সনাতন ধর্মের পুরোহিত শ্রী স্বপন কুমার সাহা, রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির আমির হামজা, সেক্রেটারি ফজলুর রহমান, জামায়াত নেতা আতিকুর রহমান মণ্টু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী