মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ যশোর ওয়্যারহাউজ ইনচার্জ দাউদকে লিগ্যাল নোটিশ

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৫ ইং
কেরুজ যশোর ওয়্যারহাউজ ইনচার্জ দাউদকে লিগ্যাল নোটিশ

কেরুজ যশোর বন্ডেড ওয়ারহাউজের ইনচার্জ দাউদ আলীকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সাংবাদিক হারুন রাজু। হারুন রাজু নিয়োজিত চুয়াডাঙ্গা জজকোর্টের অ্যাডভোকেট মো. আফতাব উদ্দীন গতকাল মঙ্গলবার এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দাউদ আলীকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর পর তিনি দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনেন। এ অভিযোগ দর্শনা প্রেসক্লাবে লিখিত আকারে জমা দেন। এ প্রসঙ্গে লিগ্যাল নোটিশে বলা হয়েছে, মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের জন্য দাউদ আলীর বিরুদ্ধে কেন মামলা করা হবে না, তা লিখিতভাবে জানাতে হবে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব না পেলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী