মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার জেলা যুবদলের উদ্যোগে বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম সুমন, জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ, প্লী ও উন্নয়ন সমবায় সম্পাদক আবু সাইদ ও সদস্য উজ্জল হোসনে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান মহলদার, যুগ্ম আহ্বায়ক রাংহানুল ইসলাম, হাফিজুর রহমান হ্যাপি, হাফিজুর রহমান, আমির হোসে মেম্বার, হাসান মালিক, আব্দুল্লাহ আল মাহাবুব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালনন সর্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল বাদ যোহর বায়তুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। পরবর্তীতে সাহিত্য পরিষদের সামনে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ, সাধারণ সম্পাদক এম এ তালহা, সহসভাপতি হামিদুল হক টুটুল, রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসানসহ চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দুটি অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী