মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত স্মারক- ৩৪.০৩.০০০০.০০৪.০৫.০২৪.২৪-১৬৩ পত্রে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) এবং ধারা ৮ অনুসারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। যা কার্যকর হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের ভিত্তিতে।
নতুন অ্যাডহক কমিটিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক (পদাধিকার বলে), সদস্য হিসেবে ক্রীড়া অনুরাগী প্রফেসর এস এম ইস্রাফিল, সাবেক খেলোয়াড় মোল্লা মো. ফারুক এলাহী, সাবেক খেলোয়াড় ও কোচ মাহমুদুল হক লিটন, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজল, জাতীয় দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী এবং চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদকে সদস্যসচিবের (পদাধিকার বলে) দায়িত্ব দেয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নতুন এই কমিটিতে সাবেক খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়া ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২২ ডিসেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত স্মারক- ০৫.৪৪.১৮২৩.০০০.৫৬.০০১.২৪.১৩২০ নম্বর পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এই অ্যাডহক কমিটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহকে আহ্বায়ক (পদাধিকার বলে), সদস্য হিসেবে ফুটবল খেলোয়াড় মোহাম্মদ আবু মুন্সি, ক্রিকেটার ফাহিম উদ্দিন মুবিন, ক্রীড়া সংগঠক সোহেল আহমেদ মালিক সুজন, আল মুতাকাব্বির, ক্রীড়া সংবাদিক রকিবুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে (পদাধিকার বলে) সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী