মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ডিলাক্স পরিবহনের চালক কর্তৃক যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৫ ইং
দর্শনা ডিলাক্স পরিবহনের চালক কর্তৃক যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

দর্শনা ডিলাক্স পরিবহনের এক চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে ঢাকা-গাজীপুর থেকে রুবিনা (২০) নামের এক নারী দর্শনা ডিলাক্স পরিবহনের এফ-১ সিটে বসে দর্শনা আসছিলেন। বাসটি আব্দুল্লাহপুর পৌঁছালে বাসের চালক আসলাম (৫০) হেলপারকে গাড়ি চালাতে দিয়ে রুবিনাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় রুবিনা দ্রুত মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। পরে রুবিনার স্বামী মো. লাবু তার বন্ধুর পরিচিত এক কর্নেলের মাধ্যমে বিষয়টি বিভিন্ন স্থানে জানাতে থাকেন।

ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাসের চালক আসলাম পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক পরিবর্তন করে আব্দুল্লাহপুরে নেমে পালিয়ে যান। অন্য চালক গাড়িটি দর্শনায় পৌঁছে দিলে স্থানীয় লোকজন তাকে এবং সুপারভাইজারকে আটক করে মারধর করে। পরে তাদের ধরে দর্শনা থানায় নিয়ে যাওয়া হয়। বাসের চালক পরিবর্তন হওয়ায় রুবিনা ও তার বাবা আর কোনো অভিযোগ করেনি। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর তাদের ছেড়ে দেন।
ওসি শহীদ তিতুমীর বলেন, ‘ভিকটিমের কোনো অভিযোগ না থাকায় আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি।’ এদিকে, রুবিনার স্বামী লাবু জানান, ‘ঘটনার খবর জানার পরপরই আমি বিভিন্ন স্থানে ফোন করি। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি মিটে গেছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী