রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ

চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ বলেছেন, ‘আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার-প্রচারণা বৃদ্ধি করা জরুরি। প্রচারণা বাড়ালে আরও অনেক মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে।’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজিদ হাসান, জেল সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ শামিম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা।

জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- গত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের আবেদনপত্র সমূহের পর্যালোচনা ও সিদ্ধান্ত, নিয়োগকৃত আইনজীবীদের দাখিলকৃত বিল অনুমোদন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন, লিগ্যাল এইড কার্যক্রম বৃদ্ধিতে শুদ্ধাচার ও নৈতিকতার বিষয়ে আলোচনা এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের পর্যবেক্ষক সদস্য হিসেবে মাসিক সভায় আমন্ত্রণ জানানো।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক