মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল

হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে তিনি হরিণাকুণ্ডু পৌরসভায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম. তারিক উজ জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

``

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাল্যবিবাহ, যৌতুক এবং আত্মহত্যা প্রতিরোধে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। এর পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতা অব্যহত রয়েছে। প্রত্যেক নাগরিকের উচিত এসব বিষয়ে নিজ থেকে এগিয়ে আসা।’

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, হরিণাকুণ্ডু থানা বিএনপির সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।

``

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসাইন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রাশেদ, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

ইউএনও বি.এম. তারিক উজ জামান বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত শীতবস্ত্র আমরা প্রকৃত ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করছি। শীতের তীব্রতা থেকে সবাইকে সুরক্ষিত রাখতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী