মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিন চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
তিন চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামে দেশীয় অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে গ্রামবাসী। আটককৃতরা হলেন- শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবাননগর গ্রামের মণ্টু বিশ^াসের ছেলে হৃদয় বিশ^াস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম। গত সোমবার মধ্যরাতে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিনজনকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

কামতা গ্রামের ওমর ফারুক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলে। বিষয়টি বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে তিনি গ্রামবাসীকে পাহারা বসানোর পরামর্শ দেন। গত সোমবার রাতে কামতা গ্রামের মিণ্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয়ার ঘটনা ঘটে। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। এসময় চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্য ওঁৎ পেতে থাকে। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে গ্রামের লোকজন দিন মোহাম্মদ, হৃদয় বিশ^াস ও আশরাফুল নামের তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় মধুহাটি ইউনিয়নের আজিবর রহমানের ছেলে কোরবান আলী বোমার থলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীর হাতে আটক চাঁদাবাজদের উদ্ধর করে থানা হেফাজতে নেয়। গ্রামবাসী অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়াভাবে চাঁদাবাজি করলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা কারা জড়িত, সেই তথ্য উদ্ধারের চেষ্টাও করা হচ্ছে। এ ঘটনায় গতকাল দুপুরে গ্রামবাসীর মধ্যে সাইফুল ইসলাম নামের ব্যক্তি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী