মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যাত্রাবিরতির দাবিতে আন্দোলনের সুফল পেল আলমডাঙ্গাবাসী

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
যাত্রাবিরতির দাবিতে আন্দোলনের সুফল পেল আলমডাঙ্গাবাসী

আলমডাঙ্গা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন বিরতিতে সুখবর এসেছে। আগামী ২৬ জানুয়ারি থেকে থামতে পারে বেনাপোল ট্রেন। গত ৪ জানুয়ারি আলমডাঙ্গা নাগরিক কমিটির ব্যানারে বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন করা হয়। সেদিন বেনাপোল ট্রেন ১ ঘণ্টা থামিয়ে রাখা হয়। পরে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, জেলা প্রশাসকের প্রতিনিধি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া রেলওয়ে পশ্চিম জোনের জিএমের সাথে ফোনে কথা হয়। ডিজিএম পাকশির সাথেও কথা হয়েছিল। কিন্তু কেউ সমাধান দিতে পারেননি।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়ক মোল্লা ফারুক এহসান মোবাইল ফোনে আলমডাঙ্গায় আন্দোলনরত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি রেল উপদেষ্টার সাথে আলাপ করে ট্রেন স্টপেজ করানোর ব্যবস্থা করব, আপনারা ট্রেন ছেড়ে দেন।’ তার প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল (সোমবার) বাংলাদেশ রেলওয়ের উপদেষ্টা রেল সচিবকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন এবং রেল সচিব তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকলকে দ্রুততম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে রিশিডিউলের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সকল প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে সম্পন্ন হলে আগামী ২৬ জানুয়ারি আলমডাঙ্গাতে বেনাপোলের স্টপেজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্দোলনকারী ও সুধীমহল। উল্লেখ্য, আলমডাঙ্গাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী