রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৫ ইং
জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এরই অংশ হিসেবে শীতের উপহার নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। উপহারগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব।’ গতকাল সোমবার কার্পাসডাঙ্গায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জামায়াত কোনো মানুষের হক ফাঁকি দেয় না এবং আমাদের কাছে সকল ধর্মের মানুষ সমান।’

``

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবেদ উদ দৌলা টিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামসুল হক, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ছাত্রশিবিরের সভাপতি আল ফাহাদ হোসেন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

``

এর আগে বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়ন কর্মপরিষদ বৈঠকে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। পরে তিনি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক