মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে ধান রোপণের উদ্বোধনকালে ডিসি জহিরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৫ ইং
রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে ধান রোপণের উদ্বোধনকালে ডিসি জহিরুল ইসলাম

জীবননগরে সমলয় চাষাবাদের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলার মনোহরপুর মাঠে রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যম ধান রোপণের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যম ধান রোপণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘দিন দিন কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। এতে করে কৃষকদের খরচ কম হবে, ফসল উৎপাদন বেশি হবে। ধান লাগানো থেকে শুরু করে কাটা পযন্ত কৃষকরা যে দুর্ভোগের শিকার হয়েছে সেটা অনেকটা কম হয়ে গেছে শুধু মাত্র আধুনিক পদ্ধতি অবলম্বন করার কারণে।’
জেলা প্রশাসক বলেন, ‘কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই প্রযুক্তি সহজেই গ্রহণ করতে পারবেন। কৃষকদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু কৃষকদের সুবিধা নয়, দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আধুনিক এই পদ্ধতি ধান উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ও খরচ কমানোর মাধ্যমে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশিষ কুমার, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী আনোয়ার হোসেন পালোয়ান। স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক রাজেদুল ইসলাম, মাসুদুর রহমান স্বপন প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার আমানুল রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী