মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিসি জহিরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিসি জহিরুল ইসলাম

আলমডাঙ্গায় মহিউদ্দিন একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামে অবস্থিত মহিউদ্দিন একাডেমিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ও জাতিকে সুগংগঠিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। আলমডাঙ্গায় মহিউদ্দিন একাডেমির মতো প্রতিষ্ঠান শিক্ষার প্রসার ঘটাতেঅগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাই প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে এই শিশুরা একসময় জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে দেশ ও এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। এ প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।’

``

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মজিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিউদ্দিন একাডেমির সহসভাপতি জনিরুল ইসলাম জনি, বহ্নি ইসলাম, মানোয়ার হোসেন, কুদ্দুস আলী, ছায়েদুল হক, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, মহিউদ্দিন একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. রাকিবুল ইসলাম, শিক্ষক নুরুল আলম, মফিজুল ইসলাম, মাহমুদুল হাসান, আলহাজ্ব আহাম্মদ আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা মানোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, ছায়েদুল হক, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম প্রমুখ। উল্লেখ্য, মহিউদ্দিন একাডেমিতে বর্তমানে ২৮৭ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী