মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্যামপুর ক্লাব বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই বিএনপি আপনাদের বিএনপি, জনগণের বিএনপি, জাভেদ মাসুদ মিল্টনের বিএনপি নয়। সুতরাং আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আগামী দিনের বিএনপি কীভাবে চলবে মেহেরপুর জেলাতে, আজকে আপনাদের সামনে আমি বার্তা দিতে এসেছি। আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদেরকে আপনাদের সামনে পাঠিয়েছেন, আমি সেই আস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটবো না। গ্রাম থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটি নেতা নির্বাচন করবেন আপনারা।’ এসময় তিনি আরও বলেন, মেহেরপুর জেলার বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজের কোনো ঠাই নাই।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, আনছা-উল-হক, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল (আলম), জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফিরোজুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। জনসভায় সঞ্চালনা করেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেন। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন