মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা শহরে চুরি প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
আলমডাঙ্গা শহরে চুরি প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার

আলমডাঙ্গা শহরে চুরি প্রতিরোধের লক্ষ্যে শহরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল সোমবার দুপুর তিনি শহরের চারতলার মোড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ী প্রতিনিধির সাথে এ মতবিনিময় করন।
এসময় তিনি বলন, ‘সম্প্রতি জেলার বিভিন্ন শহরে চুরি সংক্রান্ত অপরাধের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা সচেতন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের মূল লক্ষ্য হলো শহরের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য শহরে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম নিশ্চিত করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার একটি কমিউনিটি নজরদারি দল গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনার শহর বা ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে দ্রুত পুলিশকে জানাতে হটলাইন চালু করা হচ্ছে। আমরা আশা করি, আপনাদের সহযোগিতা ছাড়া এটি সফল করা সম্ভব নয়। আপনারা যদি সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখতে পান, দয়া কর আপনার নিকটস্থ থানা-পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। তাহল সবাই মিলে আমরা একটি নিরাপদ আলমডাঙ্গা গড়ে তুলতে পারব।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পুলিশ পরির্দশক (অপারেশন) আজগর আলী, বণিক সমিতির সাবেক সভাপতি মকবুল হাসন, ব্যবসায়ী আমিনুল ইসলাম মাল্লা অপু, আলমডাঙ্গা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জুয়েলার্স ব্যবসায়ী ওমর শখ, প্রশান্ত কুমার, আব্দুর রশিদ মালিথা, প্রসাদ কুমার, নিমাই রায়, দিপক, মধাব প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী