মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
হারদী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

4আলমডাঙ্গা উপজেললার হারদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের মোড়ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করি। আমরা সোনার বাংলা হওয়ার কথা শুনেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা শুনেছি, আমরা সবুজ বাংলার কথা শুনেছি, কিন্তু একটাও বাস্তবায়ন হয়নি। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে, তা বাস্তবায়ন করার সুযোগ জামায়াতে ইসলামী চায়। যার মেধা আছে, সেই শুধু সুযোগ পাবে আগামীর বাংলাদেশে গড়ার। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা আইনবিষয়ক সভাপতি দারুস সালাম, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ থানা আমির আব্বাস উদ্দীন, নায়েবে আমির সেলিম রেজা, মাওলানা মনির উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির ও থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী