মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফ ও কৃতী ব্যবসায়ী টরিকের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফ ও কৃতী ব্যবসায়ী টরিকের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মরহুম আলহাজ্ব শামসুজ্জোহার স্ত্রী, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, এক সময়ের সাংবাদিক ও বর্তমান প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ এবং দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক-প্রকাশক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শরীফুজ্জামান শরীফের মা সাহিদা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

``

গতকাল শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরের পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে নিয়ে মায়ের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া চান মরহুমার ছোট ছেলে শরীফুজ্জামান শরীফ। পরে তিনি তার দুই ছেলে নিয়ে মাদ্রাসা চত্বরে অবস্থিত বাবা-মায়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শরীফুজ্জামানের ছোট ছেলে তাহসিন আহমেদ দোয়া পরিচালনা করেন। এর আগে দোয়া অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফের বড় ছেলে হাফেজ তারিফুল আহমেদ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে তার দাদা-দাদীর জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বস্ত্রীক দীর্ঘক্ষণ মাদ্রাসায় বাবা-মায়ের কবরে সময় অতিবাহিত করেন।

``

এসময় উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রতিনিধি সাংবাদিক হুসাইন মালিক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না, শিক্ষক মাওলানা বায়োজিদ হোসেনসহ পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

``

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আলমডাঙ্গার খাদিমপুরের পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমা সাহিদা বেগম তাঁর স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন। মরহুমা সাহিদা বেগমের সংসার জীবনে চার ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তার গর্ভে জন্ম নেওয়া ছয় সন্তানই সামাজিকভাবে প্রতিষ্ঠিত। মরহুমার বড় মেয়ে রিক্তা আমেরিকা প্রবাসী ও ছোট মেয়ে মুক্তা চুয়াডাঙ্গাতেই বসবাস করছেন। এছাড়াও মরহুমার বড় সন্তান রাফেল ছিলেন ঢাকা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মায়ের মৃত্যুর বেশ কয়েক বছর আগেই তিনি মৃত্যুবরণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী