রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি!

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি!

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন যুবক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পিছনের দিক থেকে কার্নিশে ওঠে। পরে তারা পূর্ব দিকের ক্যামেরা খুলে ফেলে এবং উত্তর দিকের ক্যামেরার মুখ দেওয়ালের দিকে ঘুরিয়ে রাখে, যেন তাদের কার্যক্রম ফুটেজে ধারণ না হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অফিস সচিব মো. শাহিন জানান, প্রেসক্লাব থেকে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এসির তার, মোটরের তার ও একটি সিসি ক্যামেরা। একই সাথে একটা সিসি ক্যামেরা ভেঙে রেখে যায়। শাহিন বলেন, ‘বুধবার বিকেলের দিকে অফিসে এসে চুরির ঘটনা জানতে পারি। এসময় আমি বিষয়টি দ্রুত চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানকে জানায়। ওসি ঘটনার তদন্তে এসআই মহাদেবকে ঘটনাস্থলে পাঠান। যিনি ঘটনাটির তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘সিসি ক্যামেরা থাকার পরেও চুরির ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালচনা করছি এবং চোরদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে অভিযান অব্যহত রেখেছি।’



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক