মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুর ইউনিয়নে কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
মোমিনপুর ইউনিয়নে কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের ফসলেই এই দেশ বেঁচে থাকে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, বিগত স্বৈরশাসক হাসিনার দীর্ঘ ১৬ বছরে তারা সঠিক মূল্য না পেয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। কিন্তু তাদের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’ গতকাল মঙ্গলবার বিকেলে চারটায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শরীফুজ্জামান বলেন, ‘যে মাটি থেকে আমাদের সোনার ফসল উঠে আসে, সেই মাটির প্রকৃত কারিগর আমাদের কৃষক। অথচ তারাই আজ অবহেলিত, তাদের অধিকার বঞ্চিত। এটা আর চলতে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কৃষিবান্ধব নীতির সূচনা করেছিলেন, তার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান। সেই পথেই কৃষকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে, যাতে সেচের পানির সহজলভ্যতা নিশ্চিত হয়। কৃষিভিত্তিক শিল্পকারখানা এবং কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণ ও রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা নেওয়া হবে।’ নারী কৃষকদের গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নারী কৃষক ও কৃষি শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এছাড়ও কৃষকদের শিক্ষার প্রসারে নতুন কর্মসূচি বাস্তবায়নেও কাজ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

``

সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। সমাবেশে বক্তারা কৃষকের বর্তমান সংকট ও তা সমাধান নিয়ে আলোচনা করেন এবং তাদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ মোমিনপুর ইউনিয়ন কৃষকদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী