মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলাররা পেলেন নিয়োগ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলাররা পেলেন নিয়োগ

চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৯ জনকে বেছে নেয়া হয়। উন্মুক্ত লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ওএমএস জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ১৩টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৫টি আবেদন অযোগ্য হয়েছিল। ৮টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান হাফিজুর রহমান। ২ নম্বর ওয়ার্ডে ৫টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে সবকটি যোগ্য হয়েছিল। যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান জাফর আহমেদ। ৩ নম্বর ওয়ার্ডে ৬টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদন অযোগ্য হয়েছিল। ২টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান শাহনাজ সুলতানা জলি। ৪ নম্বর ওয়ার্ডে ৭টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৪টি আবেদন অযোগ্য হয়েছিল। ৩টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান হাসিবুল ইসলাম।

৫ নম্বর ওয়ার্ডে ১১টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২টি আবেদন অযোগ্য হয়েছিল। ৯টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান শেখ কামাল। ৬ নম্বর ওয়ার্ডে ১১টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৬টি আবেদন অযোগ্য হয়েছিল। ৫টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান সবুজ আলী। ৭ নম্বর ওয়ার্ডে ১১টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭টি আবেদন অযোগ্য হয়েছিল। ৪টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান সোহেল আহমেদ। ৮ নম্বর ওয়ার্ডে ১১টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে সবকটি যোগ্য হয়েছিল। যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান শাহনাজ মামুন। ৯ নম্বর ওয়ার্ডে ১৪টি আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৩টি আবেদন অযোগ্য হয়েছিল। ১১টি যোগ্য আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পান আকরামুজ্জামান।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, ‘জানুয়ারির ১ তারিখে ওএমএস কার্যক্রম চালু হবে। যারা লটারির মাধ্যমে নিয়োগ পেলেন, সঠিক নিয়মে বিতরণ করবেন। এটিই আমাদের প্রত্যাশা।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী