মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আলমডাঙ্গা ও উথলীতে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আলমডাঙ্গা ও উথলীতে প্রস্তুতি সভা

আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা আল আমিন সোসাইটি মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে এক নজর দেখা এবং তার কথা শোনার জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছে। আমাদের দায়িত্ব সকল মানুষের কাছে তার আগমনের এই দাওয়াত পৌঁছে দেওয়া। আমাদের চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এটাই প্রথম যে কোনো কর্মী সম্মেলন সফর দেওয়ার জন্য সরাসরি চুয়াডাঙ্গাতে আসবেন, তাই আমরা মহাখুশি এবং আবেগ আপ্লুত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই কর্মী সম্মেলনটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য সবাইকে দোয়া করতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন উভয় শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন আমির, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। সভা উপস্থাপনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
এদিকে, আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এশার নামাজের পরে উথলী বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর অফিসে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন। সভা সঞ্চালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি হাসানুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী