মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনসার ও ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণকালে জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
আনসার ও ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণকালে জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম উপস্থিত থেকে জেলার ৪টি উপজেলার ২ শ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ‘গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যরাই এ বাহিনীর প্রাণ। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি প্রতিরোধে এবং দুর্যোগের সময় তারা সচেতনতা সৃষ্টি করে ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ভাতাভোগী ও অন্যান্য স্বেচ্ছাসেবী এসব সদস্যরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায়ও ভূমিকা পালন করে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সদয় দিকনির্দেশনা ও উদ্যোগে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় এ বাহিনীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বাহিনী কর্তৃক প্রদত্ত এসব শীতবস্ত্র চুয়াডাঙ্গা জেলার সদস্যদের শীতের কষ্ট লাঘব করবে বলে আশা করি।’

জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী দেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসমাজিক উন্নয়নের ক্ষেত্রেও এ বাহিনীর সদস্যরা ভূমিকা পালন করে আসছে। শহর ও গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা এ বাহিনীর সদস্যদের জন্য বাহিনীর তরফ থেকে সময়ে সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার ভাতাভোগী সদস্য ও অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

এসময় ভিডিপি সদস্যদের মধ্যে ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন বলেন, ‘আমাদেরকে সুসংগঠিত করার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করা হয়েছে। প্রত্যেক বছরই শীতবস্ত্র দেয়া হয়।’ ইউনিয়ন দলনেতা মো. রহমত আলী বলেন, ‘আমরা সবদিক থেকেই সহযোগিতা পাই। বাহিনী আমাদের এবং আমাদের পরিবারের সাথে আছে।’

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত ও লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক আরিফুল রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন, ইউনিয়ন দলনেতা রহমত আলীসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলার ভাতাভোগী সদস্যগণ। শীতবস্ত্র বিতরণ শেষে ভাতাভোগী সদস্যদের সাথে জেলা কমান্ড্যান্টের একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী