মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু চিনিকল চালুর ৩২ ঘণ্টার মাথায় ব্রেকডাউন!

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৪ ইং
কেরু চিনিকল চালুর ৩২ ঘণ্টার মাথায় ব্রেকডাউন!

দর্শনা কেরুজ চিনিকলের ছুরির ঘরের ২ নম্বর কাটার বিয়ারিং অকেজো হয়ে যাওয়ার ৩২ ঘণ্টার মাথায় ব্রেকডাউন হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় চিনিকলটির ২০২৪-২৫ মাড়াই কার্যক্রমের যাত্রা শুরু হয়। তবে চিনিকলটি চালুর ৩২ ঘণ্টার মাথায় আখ মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কেরু মিল সূত্রে জানা গেছে, গতকাল রোবাবর দুপুর সাড়ে ১২টার দিকে ডোঙ্গার ছুরির ২ নম্বর বিয়ারিং নষ্ট হয়ে যায়। সেই থেকে এখন পর্যন্ত চিনিকলটি চালু হয়নি। এ বিষয় মহাব্যবস্থাপক সুমন কুমার সাহা বলেন, কাজ চলমান রয়েছে, মিলটি শিগগিরই চালু হবে।

এদিকে, গতকাল দুপুর ১২টা থেকে আখ চাষিরা তাদের আখ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। একদিকে ভোগান্তি অন্যদিকে আখের ওজন কমে যাচ্ছে। আবার একদিকে চিনির আহরণের হার কমবে, অন্যদিকে রিকভারি নেমে আসবে শূন্যের কোটায়। এক আখচাষি বলেন, ‘ব্যঙ্গ বউনির ক্ষ্যাপে টায়ার বাস্ট, মিল কেমন চলবে আমার বুঝা হয়ে গেছে।’

এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘আমি ডোঙ্গার পাড়ে গিয়ে আখের অবস্থা দেখে ব্যবস্থা নেব। মিলে পরিষ্কার আখ আনতে হবে। যদি আখে হোড় থাকে, তাহলে মিল থেকে আখ ফেরত দেওয়া হবে। মিল চালুর ৩২ ঘণ্টা চলার পর আখ মাড়াইয়ে কিছু ত্রুটি দেখা দিয়েছে। কাজ চলছে, মিলটি যেকোনো সময় চালু হয়ে যাবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী