মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরে দিনের শুরুতেই মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা শহরে দিনের শুরুতেই মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

চুয়াডাঙ্গা শহরের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল পৌঁনে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা ও নতুন মোবাইল ফোনসহ প্রায় ২৮ লক্ষাধিক টাকা চুরি গেছে দাবি করেছেন দোকান মালিক। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, সকাল পৌঁনে ৭টার দিকে চোরচক্রের সদস্যরা শহরের শহীদ আবুল কাশেম সড়কের নাফি টেলিকমের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরার বাইরের সংযোগ বিচ্ছিন্ন করে নগদ ৭ লাখ টাকাসহ বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরে দোকান থেকে বেরিয়ে তারা শার্টারে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে। এতে প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

``

নাফি টেলিকমের সত্ত্বাধিকারী মাইনুল হাসান রিপন জানান, তালা কেটে চুরির পর দোকানে আবার নতুন তালা লাগিয়ে চলে যায়। পরে দোকান খুলতে গিয়ে খুলতে না পেরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আবার তালা ভেঙে দোকানে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পায়। চুরির ঘটনায় প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী