রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১৬তম উলামা মহাসম্মেলন আজ

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ১৬তম উলামা মহাসম্মেলন আজ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক চুয়াডাঙ্গায় আসছেন। আজ শনিবার জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ১৬তম মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-প্রচার সম্পাদক এস এম সাইফুল ইসলাম।
এ বিষয়ে উলামা পরিষদের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব জানান, ঐতিহাসিক এই মহাসম্মেলন ঘিরে চুয়াডাঙ্গাবাসী নতুন করে উজ্জীবিত হয়েছে। আলেম-উলামা, ছাত্র ও সাধারণ জনগণ সবার মধ্যেই সম্মেলনে উপস্থিত হওয়ার উচ্ছ্বাস কাজ করছে। সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আল্লামা মামুনুল হকের আগমন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জোবায়ের খান বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা চুয়াডাঙ্গায় আসছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর আগমনকে কেন্দ্র করে টাউন ফুটবল মাঠের প্রবেশপথের ডান পাশে ভ্রাম্যমাণ প্রকাশনা ও সদস্য সংগ্রহ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একইসঙ্গে অস্থায়ী ট্রাফিক কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে। আমাদের নেতা-কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে। আশা করি, আজকের মহাসম্মেলন প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ।’



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক