মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ভুলটিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গার ভুলটিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ এশা ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে হাজী মো. আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এদিকে, মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে উপস্থিত মুসল্লিসহ সকলকে মুগ্ধ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের জ্যেষ্ঠ পুত্র হাফেজ তারিফুল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ইসলামের সঠিক জ্ঞান সমাজ পরিবর্তনের মূলমন্ত্র। কুরআনের তাফসিরের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। এমন আয়োজন সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘আমি আমার সন্তানদেরও ইসলামী শিক্ষায় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। আল্লাহর অশেষ রহমত আমার বড় ছেলে হাফেজ হয়েছে। আজ এই মাহফিলে তার কণ্ঠে সূরা কেরাত শুনে আমার চোখে আনন্দ অশ্রু এনেছে।’ এসময় শরীফুজ্জামান শরীফ সবসময় মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার অঙ্গীকার করেন। এবং নিজের পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

``
কুরআন তিলাওয়াত করেন হাফেজ তারিফুল আহমেদ

মাহফিলের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মো. আবারারুল হক আসিফ। দ্বিতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মো. রবিউল ইসলাম। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিক আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী