মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসার সাফল্য

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৪ ইং
হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসার সাফল্য

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এ অংশ নিয়ে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসার (পূর্বের নাম: পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদরাসা) ১৫ শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছে। গতকাল বুধবার সাউতুল কুরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দর্শনার আকন্দবাড়িয়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা জেলার ২২টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্য অর্জন করে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে হুসাইন আহমেদ ও পঞ্চম স্থান অর্জন করে মুহিত রাজ। ১০ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে মো. রাব্বি হাসান, দ্বিতীয় স্থান অর্জন করে আমির হামজা ও তৃতীয় স্থান অর্জন করে মিরাজুল ইসলাম। ২০ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে মিনুরুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে জুনাইদ ইসলাম, তৃতীয় স্থান অর্জন করে নোমান আলী, চতুর্থ স্থান অর্জন করে মো. আব্দুল্লাহ, পঞ্চম স্থান অর্জন করে সাকিবুল ইসলাম ও সপ্তম স্থান অর্জন করে জুনাইদ আহমেদ। এছাড়াও ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে তানজিদুল ইসলাম, চতুর্থ স্থান অর্জন করে ইয়াসিন আরাফাত, পঞ্চম স্থান অর্জন করে আ. হাই, ষষ্ঠ স্থান অর্পন করে আ. মোমিন ও সপ্তম স্থান অর্জন করে রাতুল হাসান।
প্রতিযোগিতা শেষে সাউতুল কুরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মালানা আশরাফুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনাইদ আল হাবীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি আ. রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, হেফাজত ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ, জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি শোয়াইব আহমেদ কাশেমী ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান। এছাড়াও অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল হাকীম ও ইশারুল ইসলাম।
হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীম বলেন, ‘জেলা পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় ২২টি মাদরাসার মধ্যে আমাদের মাদরাসার প্রতিযোগীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে। এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। এই অর্জনের জন্য সর্বপ্রথম আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে মাদরাসার প্রধান পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের দিক নির্দেশনায় মাদরাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করছেন। যা তাদের এই সাফল্যে ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং প্রতিযোগীদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমাদের এই সফলতা প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং আল্লাহর রহমত থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্ররা কেবল কুরআনের জ্ঞানই বৃদ্ধি করেনি, বরং তা তাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির পথকেও উজ্জ্বল করেছে।’ সাউতুল কুরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফজে মুহা. ইনারুল ইসলাম ইন্না প্রতিযোগিতায় অংশ নেয়া সকল প্রতিযোগী, অতিথি ও আয়োজনে যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী