মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে জেলা প্রশাসক জহিরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে জেলা প্রশাসক জহিরুল ইসলাম

চুয়াডাঙ্গায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা আবাসন প্রকল্পের বাসিন্দারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসন প্রকল্পের বাসিন্দারের মধ্যে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল দেয়া হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরেও দরিদ্র, দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আরও বরাদ্দ পেলে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপে সমাজের অসহায় দুস্থ মানুষের কষ্ট হচ্ছে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায়, সে জন্য কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার মতো এসব হতদরিদ্র মানুষের পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র নেই। মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া কম্বলে তাদের অনেক উপকার হবে। এসময় আবাসন প্রকল্পের দেড় শতাধিক বাসিন্দারের হাতে কম্বল তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহসহ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী