মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নাগদাহে তাফসিরুল কুরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
আলমডাঙ্গার নাগদাহে তাফসিরুল কুরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ

আলমডাঙ্গা উপজেলার নাগদাহে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ এশা ইউনিয়নের জোড়গাছা দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা ও এলাকাবাসী এ মাহফিলের আয়োজন করে। সহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। মাহফিলে প্রধান বক্তা থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন হযরত মাওলানা মুফতি ইমরান হুদাই মুজাহিদী। বিশেষ বক্তা থেকে তাফসির পেশ করেন হযরত মাওলানা নুরুল আমীন জিহাদী।

মাহফিলে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যে বলেন, ইসলামের চেতনা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করে। কুরআনের শিক্ষা আমাদের জীবনযাত্রার মূল ভিত্তি। সমাজের অবক্ষয় রোধে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মানুষকে সঠিক পথ দেখানোর দায়িত্ব পালন করেন। আমরা যদি কুরআনের নির্দেশনা অনুযায়ী চলি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আলেমদের প্রতি আমাদের সম্মান থাকতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। ইসলামই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে।’ এসময় তিনি সকলের প্রতি আপদে বিপদে একে অপরের পাশে থেকে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান।

মাহফিলে চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী